টাকার কাছে সম্পর্ক তুচ্ছ প্রিয়াংকা চোপড়ার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: অভিনয়ে আলোচনায় না থাকলেও ব্যক্তিজীবন নিয়ে মাঝে মাঝেই শিরোনামে আসেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবারও একই পথের পথিক হলেন তিনি। ২০২৩ সালে চাচাতো বোন পরিনীতি চোপড়ার বিয়েতে হাজির না হওয়ায় ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছিলেন তিনি। এরপর একাধিকবার তাদের সম্পর্কের টানাপোড়েনের খবর প্রকাশ পেয়েছে। যদিও বিষয়টি ভিন্নভাবে এড়িয়ে গেছেন তিনি। এমনকি সে সময় প্রিয়াঙ্কার মা মধু চোপড়া জানিয়েছিলেন, ‘মেয়ে-জামাই কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি।’ তবে জানা গিয়েছিল, নিক জোনাসের কনসার্ট ট্যুর থাকলেও বিয়ের দিন কোনো অনুষ্ঠান ছিল না। শুধু তাই নয়, গত মার্চে আরেক চাচাতো বোন মীরা চোপড়ার বিয়েতেও তিনি উপস্থিত ছিলেন না। যে কারণে মধু চোপড়ার দাবি ধোপে টেকেনি। এবার সেই সম্পর্ক ভাঙনের গুঞ্জনে নতুন হাওয়া লাগালেন প্রিয়াঙ্কা নিজেই। গত শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। জমকালো এই আয়োজনে বরিস জনসন, কিম কার্দাশিয়ান, টনি ব্লেয়ারসহ বলিউড ও দক্ষিণী জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন। তবে সবাইকে অবাক করে স্বামী নিক জোনাসকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন প্রিয়াঙ্কা। আর এতেই নড়েচড়ে বসেছেন নেটিজেনরা। তাদের দাবি, নিজের বোনের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক খারাপ যাচ্ছে। সেখানে টাকার লেদদেন ছিল না। তাই ব্যস্ততার অজুহাতে বিয়েতে উপস্থিত হননি। তবে আম্বানি পরিবারের বিয়েতে মোটা অঙ্কের লেনদেন থাকায় ব্যস্ততাকে ছুটি জানিয়েছেন প্রিয়াঙ্কা। টাকার কাছে সম্পর্ক যে তুচ্ছ সেটাই প্রমাণ করতে চেয়েছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে এখন অবধি কোনো মন্তব্য করেনি প্রিয়াঙ্কা চোপড়া।

Manual7 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code