টাকার গাছ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code
মিলু কাশেম :
নন্দলালের কাকা’র
গাছ ছিলো এক টাকার।
বর্ষা কালে সময় হতো
গাছের টাকা পাকার।
পাকলে টাকা উড়তো
ঘূর্ণি পাকে ঘুরতো
নন্দরা সব ধরতে টাকা
হাওয়ায় গুলি ছুঁড়তো।
ঝড় এলে গাছ নড়তো
টাকার তোড়া ঝড়তো
পড়লো রে গাছ বলেই সবে
তেল যে মালিশ করতো।
এক ঝড়ে গাছ হাওয়া
আর গেল না পাওয়া
নন্দরা সব খুঁজছে সে গাছ
ভুলেই নাওয়া খাওয়া।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code