টিকটক বন্ধে মার্কিন কংগ্রেসে বিল পাস

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে টিকটকের জনপ্রিয়তা অতুলনীয়। মার্কিন তরুণ-তরুণীদের মধ্যেও তা তুঙ্গে। শুধু যুক্তরাষ্ট্রেই রয়েছে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী।

Manual7 Ad Code

এ নিয়ে উদ্বিগ্ন দেশটির সরকার। তাদের অভিযোগ, অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের ওপর নজরদারির সুযোগ পাবে চীন।

এসব কারণে এবার যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধে একটি বিল পাস হয়েছে। শনিবার এ অ্যাপের মালিকানা হস্তান্তর, অন্যথায় নিষিদ্ধের বিধান রেখে বিলটি পাস করা হয়। অ্যাপের মালিক চীনের কোম্পানি বাইটড্যান্স। খবর দ্য গার্ডিয়ানের

Manual1 Ad Code

সংশ্লিষ্টরা বলছেন, টিকটক বেইজিংয়ের অধীনস্থ এবং তাদের প্রচারণার একটি মাধ্যম। অবশ্য এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন ও টিকটক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বাজারে কোনো কোম্পানির কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করে নেওয়া বিরল এই বিল আগামী সপ্তাহে ভোটাভুটির জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে উত্থাপিত হবে। শনিবার দ্বি-দলীয় সমর্থন পাওয়া বিলটি ৩৬০-৫৮ ভোটের বড় ব্যবধানে পাস হয়।

Manual8 Ad Code

এদিকে শনিবার প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ার পরপরই আপত্তি জানিয়েছে টিকটক। এক বিবৃতিতে এই বিলকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে কোম্পানিটি বলেছে, এতে মতপ্রকাশের অধিকার ক্ষতিগ্রস্ত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code