তুরস্কের প্রতি সংহতি ন্যাটোর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তুরকিয়ের প্রতি সংহতি জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। মঙ্গলবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই সংহতি প্রকাশ করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

Manual6 Ad Code

বৈঠকের প্রথম দিনে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটো সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়। সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় জোট তুরস্কের সঙ্গে সংহতি প্রকাশ করছে।

Manual1 Ad Code

বিবৃতিতে মিত্র অঞ্চলের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়। এর আগে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ‘সন্ত্রাসী গোষ্ঠীকে’ গুঁড়িয়ে দিতে তার দেশ অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, যতক্ষণ না তার শেষ সন্ত্রাসীটিকে নিশ্চিহ্ন করা হচ্ছে তখন পর্যন্ত পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার ব্যাপারে আঙ্কারা প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code