পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার এটি সর্বশেষ ঘটনা। এ নিয়ে বিভক্ত কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ছে।
ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার এটি সর্বশেষ ঘটনা। এ নিয়ে বিভক্ত কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ছেফাইল ছবি: রয়টার্স
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কৌশলগত পারমাণবিক হামলা চালানোর সক্ষমতার এই সফল প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেছেন দেশটির নেতা কিম জং–উন।
আজ বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, গতকাল বুধবার এই পরীক্ষা চালানো হয়েছিল। কৌশলগত পারমাণবিক হামলার জন্য কোরিয়ান পিপলস আর্মির হাতে থাকা ক্রুজ ক্ষেপণাস্ত্রের যুদ্ধসক্ষমতা ও শক্তি বাড়াতে এই পরীক্ষা চালানো হয়। ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার এটি সর্বশেষ ঘটনা। এ নিয়ে বিভক্ত কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ছে। পাঁচ বছরের মধ্যে পিয়ংইয়ং প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে—এমন আশঙ্কাও তীব্রতর হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code