টিপ পরা অভিনেতাদের পাগল বললেন সিদ্দিক!

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : ‘টিপ পরা’ নিয়ে উত্ত্যক্তের শিকার হয়েছেন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। বিষয়টি এখন ‘টক অব দ্য কান্ট্রি’-তে পরিণত হয়েছে। বিশেষ করে শিল্পীদের প্রতিবাদের চিত্র ‘টিপকাণ্ডে’ ঝড় তুলেছে। আর পুরুষের কপালে ‘টিপ’ দেখে সমালোচনায় সরব হয়ে উঠেছে অন্তর্জাল।

Manual7 Ad Code

এই ঘটনায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম, এমনকি সংসদে পর্যন্ত বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে। অনেকেই সেই নারীর পক্ষ নিয়ে টিপ পরে ছবি দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

এই তালিকায় আছেন দেশের অনেক জনপ্রিয় অভিনেতাও। তারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে টিপ পরা ছবি দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাজু খাদেম, প্রাণ রায়, আনিসুর রহমান মিলন, স্বাধীন খসরু, মনোজ প্রামাণিক, চিত্রনায়ক সাইমন সাদিক প্রমুখ।

Manual3 Ad Code

তুমুল চর্চায় থাকা এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি দিলেন ঠিক উল্টো মতামত। যে সব অভিনয়শিল্পী টিপ পরেছেন তাদের ‘পাগল’ বলে সম্বোধন করেছেন সিদ্দিক। করেছেন সমালোচনাও।

Manual4 Ad Code

তিনি তার ফেসবুকে সাজু খাদেম, আনিসুর রহমান মিলন, প্রাণ রায় ও মনোজ প্রামাণিকের টিপ পরা ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, ‘আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি? আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।’

প্রসঙ্গত, পুরুষদের কপালে টিপ দেওয়া নিয়ে শুরু হওয়া নতুন বিতর্কের উত্তাপ প্রবল। কেউ কেউ বিষয়টিকে সাধুবাদ জানালেও অনেকেই এটিকে ভালো চোখে দেখছেন না। তাদের মতে, প্রতিবাদ করুক তাতে সমস্যা নেই, কিন্তু কপালে টিপ দিয়েই কেন প্রতিবাদ করতে হবে? আবার কেউ কটাক্ষের সুরে বলছেন- আজ কপালে টিপ পরে প্রতিবাদ করে সবকিছু উল্টায় ফেলছেন, কিছুদিন পর হয়তো শুনব আপনারাও মা হতে চলেছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code