

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়ে শেষ দিকে গিয়ে খেই হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উন্নতি হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান। আইসিসি প্রকাশিত নতুন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি। আজ (বুধবার) র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। এর আগে গতকাল (মঙ্গলবার) আফগানিস্তানের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। এমন পারফরম্যান্সে বোলারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ উন্নতি হয়েছে বাঁহাতি স্পিনারের। তার বর্তমান অবস্থান ১৯।