টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে ৩০ মহিলা এমপির শ্রদ্ধা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট :: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৩০ এমপি শ্রদ্ধা জানিয়েছেন।

বুধবার দুপুরে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনির নেতৃত্বে মহিলা এমপিরা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

Manual5 Ad Code

পরে তারা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন। এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার ইলিয়াস হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code