টুপি পরা সুন্নত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: টুপি মুসলিম পুরুষদের মাথায় শোভা পাওয়া ইসলামের অন্যতম একটি নিদর্শন। মুসলিম পুরুষেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সময় মাথায় টুপি পরিধান করেন। কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত এবং ধর্মীয় বিভিন্ন পবিত্র কাজ করার সময় মাথায় টুপি দেওয়া একটি স্বাভাবিক সংস্কৃতির অংশ।

টুপি শব্দটির বাংলা অর্থ হলো মস্তকাবরণ বিশেষ, শিরস্ত্রাণ। এটি মূলত সংস্কৃত শব্দ থেকে এসেছে। টুপির বহুল পরিচিত আরবি শব্দ হলো ‘কালানসুওয়া’। এটি ‘কালসুন’ থেকে উদ্গত, এর বহুবচন হলো ‘কালানিস’। ‘কালানসুওয়া’ অর্থ শিরোভূষণ।

Manual7 Ad Code

ফেকাহবিদ আলেমরা বলেন, একজন মুসলমান হিসেবে সবসময় টুপি পরা মুস্তাহাব এবং নামাজে পরা সুন্নত।

Manual4 Ad Code

আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় টুপি পরিধান করতেন। সাহাবায়ে কেরাম থেকেও টুপি পরিধানের প্রমাণ পাওয়া যায়। হাদিস শরিফে এসেছে, ‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) সফর অবস্থায় কানটুপি পরতেন, আর আবাসে পরতেন শামী টুপি।’ -(আখলাকুন নবি, হাদিস: ৩১৪)

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code