ঢাবির বুকে বারো ভূঁইয়ার মসজিদ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual2 Ad Code

মুঘল সম্রাট আকবরের আমলে বাংলার বারো শাসককে বলা হয় ‘বারো ভূঁইয়া’। আর তাদের আমলেই বাংলায় নির্মিত হয় চমৎকার সব স্থাপত্য। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের উত্তর-পশ্চিম কোণে এখনও দাঁড়িয়ে আছে মুসা খান মসজিদ। কার্জন হলের চত্বরটি একসময় ‘বাগে-মুসা খান’ বা মুসা খানের বাগান নামেই পরিচিত ছিল। বারো ভূঁইয়ার আমলের অন্যতম মসনদ-ই-আলা ঈশা খাঁর পুত্র মুসা খানের নামে মসজিদটির নামকরণ হয় বলে জানা যায়। অনুমান করা হয় মসজিদটি নির্মাণ করা হয় ১৬৭৯ সালে। ইতিহাসবেত্তাদের মতে, নাম মুসা খান মসজিদ হলেও তিনি এর প্রতিষ্ঠাতা নন। এর স্থাপত্যশৈলীর সঙ্গে শায়েস্তা খানের স্থাপত্যরীতির মিল পাওয়া যায়। সেখান থেকেই এমন ধারণা। শায়েস্তা খান ঢাকায় আসেন আরও পরে। অধ্যাপক এম হাসান দানীর মতে, মসজিদটি নির্মাণ করেছিলেন মুসা খানের নাতি মনোয়ার খান। অধ্যাপক মুনতাসীর মামুন ও আবুল কালাম মোহাম্মদ যাকারিয়াও তাঁর এই মতকে সমর্থন দেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code