ট্রফি জিততেই হবে: স্কালোনি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: আড়ালে থাকা এক কোচ এখন পাদপ্রদীপের আলোতে। যাকে নিয়োগ দেওয়ার সময় অনেকেই কটূ কথা বলতে ছাড়েননি। সেই লিওনেল স্কালোনি এখন সবার আশা-ভরসার প্রতীক। যেভাবে প্রতিপক্ষ বুঝে নিজের দলকে খেলিয়ে যাচ্ছেন তাতে করে নতুন এক আর্জেন্টিনাকে দেখছে বিশ্ব। এবার স্কালোনির সামনে শেষ হার্ডল। আগামীকাল বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সকে হারাতে পারলেই ষোলকলা পূর্ণ হবে। আর ৪৪ বছর বয়সী কোচ সেদিকেই দৃষ্টি দিয়েছেন।

Manual1 Ad Code

ম্যাচের আগে বিশ্বকাপে শেষ সংবাদ সম্মেলনে স্কালোনি ফাইনালে কোনও ভুল করতে চাইছেন না। পা হড়কালেই যে বিপদ। তা বুঝেই আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘সব দলই ডিফারেন্ট। কোনও দলই সমান নয়। আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি। এটা ফাইনাল। যদি কোনও ভুল হয় তাহলে ম্যাচের গতি-প্রকৃতি বদলে যেতে পারে। তবে আমরা আশা করছি ফল আমাদের পক্ষে থাকবে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code