ডিআরএস না থাকা নিয়ে সমালোচনায় ডাচ ক্রিকেটার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: সৌম্যর আউটকে ঘিরে মিরপুরে বেশ কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করছিল। থার্ড আম্পায়ার দুই দফা কল দিলে সেটি নিয়ে কিছুটা উত্তেজনার তৈরি হয়। কিন্তু ডিআরএস না থাকায় তৃতীয় আম্পায়ারের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। কেননা বিপিএলে নেই বল ট্র্যাকিং, হক আই, স্নিকো বা ন্যূনতম সুযোগ সুবিধা। এই অবস্থায় আম্পায়ারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিনই! ম্যাচ শেষে খুলনা টাইগার্সের হয়ে খেলতে আসা নেদারল্যান্ডের পেসার পল মেকেরিন বিষয়টি নিয়ে সমালোচনায় মাতলেন।

Manual1 Ad Code

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সূচির কারণে বিসিবি ডিআরএস ব্যবস্থা করতে পারেনি। তার বিকল্প হিসেবে বিপিএলে রাখা হয়েছে অ্যাডিশনাল ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস)। কিন্তু যথাযথ প্রযুক্তি না থাকায় এডিআরএস কোনও কাজেই আসছে না।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code