ট্রাম্পের করোনার জরুরি ব্যয় বিল প্রত্যাখ্যান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: করোনা মহামারি মোকাবিলায় পাস হওয়া প্রায় ৯০০ বিলিয়ন ডলারের একটি জরুরি ব্যয় বিল প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। কংগ্রেসকে বিলটি সংশোধন করে আমেরিকানদের জন্য ত্রাণের পরিমাণ বাড়াতে বলেছেন। যুক্তরাষ্ট্রে করোনা মহামারি মোকাবিলায় একটি জরুরি ব্যয় বিল পাস করতে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। বিলটি কংগ্রেসের দুই কক্ষেই পাস হয়। বিলটিকে আইনে পরিণত করতে প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। তবে ট্রাম্প আভাস দিয়েছেন, তিনি এতে স্বাক্ষর করছেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code