ট্রাম্প শিবিরের সংগ্রহ ৭১ লাখ ডলার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: জর্জিয়ায় পুলিশের কাছে আত্মসমর্পণের পর তোলা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক মাগশট (মুখোচ্ছবি) প্রকাশের পর তার নির্বাচনি শিবির ৭১ লাখ ডলার সংগ্রহ করেছে। বৃহস্পতিবার জর্জিয়ার আটলান্টার একটি কারাগারে মাগশট নেওয়ার পর এই অর্থ সংগ্রহ করেছেন সাবেক প্রেসিডেন্ট। ট্রাম্প শিবিরের পক্ষ থেকে তহবিলের অংক নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

সাবেক প্রেসিডেন্টের এই চোখ রাঙানো ছবিটি বিভিন্ন পোশাক ও কোমল পানীয়ের বোতলে ব্যবহার করা হয়েছে। এসবের মাধ্যমে বেশিরভাগ অর্থ এসেছে তহবিলে।

২০২০ সালেন জর্জিয়া নির্বাচনে কারচুপির অভিযোগের মামলায় তাকে ট্রাম্পকে আসামি করা হয়েছে। এই মামলায় তিনি জামিনও পেয়েছিলেন। এখন ২০২৪ সালের মার্কিন নির্বাচনের প্রচারণায় ব্যস্ত তিনি।

Manual2 Ad Code

ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রার্থী বর্তমান পেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ জানাতে রিপাবলিকান মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code