দেড় মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, শনাক্তের হারও দুই মাসের মধ্যে সবচেয়ে কম

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরো ১৫৯ জনের মৃত্যু হয়েছে। প্রায় দেড় মাসের মধ্যে এক দিনে এটাই ছিল সবচেয়ে কম মৃত্যু। এর আগে সর্বশেষ গত ৪ জুলাই ১৬০ জনের মৃত্যু হয়।

Manual2 Ad Code

এদিকে ২৪ ঘণ্টার হিসাবে কমেছে শনাক্তের সংখ্যাও। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ছিল ছয় হাজার ৫৬৬, যা ২৪ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৩ জুলাই শনাক্তের সংখ্যা ছিল ছয় হাজার ৩৬৪। এর পর থেকে প্রতিদিনই শনাক্তের সংখ্যা বাড়তে থাকে। এমনকি দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্তও (১৬ হাজার ২৩০ জন) হয় এই সময়ের মধ্যেই।

Manual6 Ad Code

পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হারও টানা দুই মাস পর ১৭.৬৪ শতাংশে নেমে এসেছে। এর আগে গত ২০ জুন এই হার ছিল ১৬.৩৮ শতাংশ। দৈনিক শনাক্তের হার টানা কয়েক দিন ছিল ৩০ শতাংশের বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছে ১০ হাজার ১৫৩ জন। সব মিলিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ২১০। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৮৭৮ জনের। মোট সুস্থ হয়েছে ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন।

Manual8 Ad Code

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫৯ জনের মধ্যে পুরুষ ৭৬ জন, নারী ৮৩ জন। এর মধ্যে ১০ বছরের নিচের এক শিশুও রয়েছে। এ ছাড়া ১১ থেকে ২০ বছরের দুজন, ২১ থেকে ৩০ বছরের তিনজন, ৩১ থেকে ৪০ বছরের ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছরের ৩৯ জন, ৭১ থেকে ৮০ বছরের ৩৩ জন ও ৮১ থেকে ৯০ বছরের ১৪ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৫০ জন। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম (৩৮), সিলেট (২৩), রাজশাহী (১৩), খুলনা (১২), বরিশাল (১০), রংপুর (৮) ও ময়মনসিংহ (৫)। এর মধ্যে সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ১২৯ জনের এবং বেসরকারি হাসপাতালে মারা গেছে ২৬ জন। বাকি চারজনের মৃত্যু হয়েছে বাড়িতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code