ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনও হয়নি। নৌপথ এবং সড়কপথে পরিবহনের ভাড়া নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সমন্বয় করা হলেও ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে টঙ্গী-গাজীপুর রুটে চলমান রেলপথের ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে জয়দেবপুর রেলওয়ে জংশনে এসব কথা বলেন তিনি।
রেলপথের ডাবল লাইনের কাজের অগ্রগতি হয়েছে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ডাবল লেন চালু হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
টপ নিউজ › মার্কিন যুক্তরাষ্ট্র এ সম্পর্কিত আরও পড়ুন:
Manual1 Ad Code
Manual5 Ad Code