‘ডার্টি’ বোমাকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক উপাদানযুক্ত ডার্টি বোমা ব্যবহারের অভিযোগকে রাশিয়া অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমা দেশগুলো। সোমবার ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এক যৌথ বিবৃতিতে ইউক্রেনের বিরুদ্ধে উত্থাপিত রাশিয়ার সব অভিযোগ প্রত্যাখ্যান করে কিয়েভের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ইউক্রেনীয় সেনারা রুশ দখলকৃত দক্ষিণাঞ্চলীয় খেরসনের দিকে অগ্রসর হচ্ছে। বড় ধরনের সংঘাতের আশঙ্কায় ইতোমধ্যে মস্কো খেরসন থেকে স্থানীয়দের সরিয়ে নিচ্ছে। এমন পরিস্থিতিতে সোমবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু অভিযোগ করেছেন ইউক্রেন তথাকথিত ‘ডার্টি বোমা’ ব্যবহারের পরিকল্পনা করছে। রাশিয়ার এমন অভিযোগের পর ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এক যৌথ বিবৃতিতে মস্কোর সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code