ডায়ানার রিং পরলেন রাজকুমারী কেট

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

লন্ডন অফিস:

প্রিন্সেস ডায়ানার বাগদানের সেই আইকনিক নীলকান্তমণি রিং পরা অবস্থায় সম্প্রতি ফেস্টিভ্যাল অফ রিমেমব্রেন্সে দেখা গেছে প্রিন্সেস কেটকে। যা নজরে এসেছে অনেকের। প্রিন্সেস কেটের এই রিংটি, গয়না বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Manual6 Ad Code

গত কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো এই রিংটি পরে প্রকাশ্যে এসেছেন ৪২ বছর বয়সি এ রাজকুমারী। যা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। অনেকের ধারণা, রাজপরিবারের প্রতি ধারাবাহিকতা ও সম্মান দেখাতেই এই রিং পরে বার্তা দিয়েছেন কেট।

এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কেটের রিংটি পরার সিদ্ধান্তটি হয়েছে, মূলত প্রিন্স হ্যারি উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন এটি। কিন্তু পরে প্রিন্স উইলিয়ামকে দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় পারিবারিক উত্তরাধিকারের প্রতীক হিসেবে তিনি এটি পরতে পারেন।

Manual5 Ad Code

৭৭ ডায়মন্ডসের ব্যবস্থাপনা পরিচালক টোবিয়াস কোরমিন্ড এ নিয়ে বলেন, ডায়ানা বিবাহ বিচ্ছেদের পরেও রিংটি পরতেন এবং আজও এটি পরিবারের প্রজন্মের মধ্যে সংযোগ হিসাবে কাজ করছে। এটি ধারাবাহিকতার একটি দৃঢ় অনুভূতি। সম্ভবত রাজপরিবারের প্রতি কেটের সম্মতির বিষয়টি বুঝানো হয়েছে এতে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code