সান্ডারল্যান্ড বাংলাদেশ সেন্টার”র নির্বাচনে মোসাদ্দিক -শাহিন- আতাউর প্যানেলের ঐতিহাসিক বিজয়

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ ( যুক্তরাজ্য ) :

যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টার ইলেকশন ২০২২-২৪ নির্বাচন বিপুল উৎসাহের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সান্ডারল্যান্ড বাংলাদেশ সেন্টার নির্বাচনে এ যাবৎকালে আওয়াজ গ্রুফের পূর্ণ প্যানেল বিজয়ী হয়ে ঐতিহাসিক রেকর্ড গড়লেন প্রার্থীরা।

Manual1 Ad Code

১২ জুন রবিবার অনুষ্ঠিত নির্বাচনে দুটি প্যানেলে প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহণ করেন এবং ভোটাররা তাদের পছন্দমত প্রার্থীদের ভোট প্রদান করেন।
এতে প্রেসিডেন্ট/ চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ মোসাদ্দিক আহমদ,  সেক্রেটারী মোঃ শাহিন আহমেদ ও ট্রেজারার নির্বাচিত হয়েছেন আতাউর রহমান মতলিব।

Manual4 Ad Code

সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টার ইলেকশন ২০২২-২৪ নির্বাচনে চেয়ার / প্রেসিডেন্ট পদে বিজয়ী সৈয়দ মোসাদ্দিক আহমদ এর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৬৮৪। তার নিকটতম প্রার্থী সৈয়দ খালিদ মিয়া ওলিদ, ভোট সংখ্যা ছিল  ৬২১ ।
সেক্রেটারী প্রার্থী বিজয়ী মোঃ শাহিন আহমেদ এর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৭১২।
তার নিকটতম প্রার্থী সৈয়দ শহিরুল বারী ( জিয়াউল ) এর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৫৬৮।
ট্রেজারার প্রার্থী বিজয়ী আতাউর রহমান মতলিব মিয়ার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৭৪০। তার নিকটতম প্রার্থী হাসান আহমদ হাসনুর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৫২৯।
অন্যানের মধ্যে ভাইস চেয়ার পদে বিজয়ী হয়েছেন — সৈয়দ সজ্জাদ মিয়া ( প্রাপ্ত ভোট ৭৬৮)।
স্পটস সেক্রেটারী পদে বিজয়ী সৈয়দ মোয়াজ্জেল আলী  (প্রাপ্ত ভোট ৭৭৮)।

Manual5 Ad Code

ডিরেক্টর পদে বিজয়ী হয়েছেন ৮ জন _
তারা হলেন- সৈয়দ আখলাক মিয়া ( প্রাপ্ত ভোট ৯০৪),
সৈয়দ ফয়জুল ইসলাম ( প্রাপ্ত ভোট ৯০৩),
মল্লিক শহিদ আহমদ ( প্রাপ্ত ভোট ৮৬৯),
সৈয়দ আবু মুসা আহসান ( প্রাপ্ত ভোট ৮২২),
সৈয়দ আবু মুসা ( প্রাপ্ত ভোট ৭৮৬),
সৈয়দ সাজনু মিয়া ( প্রাপ্ত ভোট ৭৭১)
সৈয়দ মুর্শেদ মিয়া   ( প্রাপ্ত ভোট ৭৩২ )
ও মোঃ সুহেল মিয়া ( প্রাপ্ত ভোট ৬৮৬)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code