হেলিকপ্টারের পাখার আঘাতে পর্যটকের মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: গ্রিসে হেলিকপ্টারের পাখার আঘাতে এক ব্রিটিশ পর্যটকের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো জানিয়েছে, ২১ বছর বয়সী এই পর্যটক আরও তিন পর্যটকের সঙ্গে ছুটি কাটানোর সময় একটি ব্যক্তিগত বিমানবন্দরে হেলিকপ্টার থেকে নামার সময়ে এই আঘাত পান। ২৫ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইঞ্জিন সচল থাকা অবস্থায় বেল ৪০৭ হেলিকপ্টার থেকে নামছিলেন ওই তরুণ পর্যটক। তবে পাখা ঘুরছে কিনা তানিয়ে সচেতন ছিলেন না তিনি। হেলিকপ্টারের লেজের পাখার আঘাত লাগে তার। ওই ব্যক্তির বাবা-মাও অন্য একটি ফ্লাইটে মাইকোনোস থেকে একই স্থানে যাচ্ছিলেন। তকে বেল ৪০৭ হেলিকপ্টারের পাইলট তাদের ঘটনা সম্পর্কে অবহিত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code