

এশিয়ান কারী ফেডারেশনের উদ্যোগে ম্যানচেষ্টারে প্রথমবারের মত অনুষ্টিত হতে যাচ্ছে এশিয়ান রেষ্টুরেন্ট এওয়ার্ড -২০১৮। ম্যানচেষ্টারের ঐতিহ্যবাহী হিল্টন হোটেলে আগামী ১২ ফেব্রুয়ারী সোমবার ২০১৮ সালে আড়ম্ভরর্পূণ অনুষ্ঠানের মাধ্যমে এই এশিয়ান রেষ্টুরেন্ট এওয়ার্ড -২০১৮ অনুষ্ঠিত হবে।এই অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে ম্যানচেষ্টারে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদকর্মী ও কমিউনিটির বিশিষ্টজনদের সাথে এক মতবিনিময় সভা করেছে আযোজক প্রতিষ্ঠান এশিয়ান কারী ফেডারেশন। ম্যানচেষ্টার হিলটন হোটেলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় এশিয়ান কারী ফেডারেশনের চেয়ারম্যান ইয়াওর খানের সভাপতিত্বে ও আব্দুল আহাদের পরিচালনায় এশিয়ান রেষ্টুরেন্ট এওয়ার্ড সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি