ডিএনসিসি’র ভবন পরিদর্শন দল গঠন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট :: অগ্নি-নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ১০টি ভবন পরিদর্শন দল গঠন করেছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় গুলশানের নগর ভবনে মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ২টি করে দল গঠন করা হয়। ডিএনসিসি, ফায়ার সার্ভিস, বেসরকারি সংস্থা, বিভিন্ন কমিউনিটির প্রতিনিধির সমন্বয়ে প্রতিটি দলে থাকবে ১০ থেকে ১৫ জন সদস্য।

Manual1 Ad Code

মেয়র আতিকুল ইসলাম আগামি ৬ এপ্রিল সকাল ১০টায় গুলশানের নগর ভবন থেকে ‘ভবন পরিদর্শন দল’ এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

Manual4 Ad Code

সভায় মেয়র বলেন, কেউ কারো সমালোচনা না করে আসুন সবাই মিলে একসঙ্গে কাজ করি। আমাদের বসে থাকার আর সময় নেই। বাংলাদেশের গার্মেন্টসগুলোকে যেভাবে নিরাপদ করেছি, আসুন শহরকেও একইভাবে নিরাপদ গড়ে তুলি।

Manual1 Ad Code

তিনি জানান, ভবন পরিদর্শন দলগুলো ডিএনসিসি এলাকায় অবস্থিত বহুতল ভবনে গিয়ে পূর্বেই তৈরি করা একটি চেকলিস্টের মাধ্যমে ভবনের অগ্নি-ঝুঁকি পরীক্ষা করবে। কোনো ভবনে অগ্নি-নিরাপত্তা যথেষ্ট না থাকলে সে ভবনের প্রবেশস্থলে ‘এই ভবনটির অগ্নি-প্রতিরোধ ব্যবস্থা পর্যাপ্ত নয়, সতর্ক থাকুন’ লেখা একটি স্টিকার লাগিয়ে দেয়া হবে। তাছাড়া ভবনে বসবাসকারী বা ভবন মালিককে দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানানো হবে।

Manual6 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, আরবান রিজিলিয়েন্স প্রজেক্ট ডিরেক্টর ড. তারিক বিন ইউসুফ, বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল, একশনএইড, ওয়ার্ল্ডভিশন, আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন সোসাইটির নেতারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code