আগামী শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আসছেন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

গোপালগঞ্জ :

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার (আগামী ২৪ জানুয়ারী) টুঙ্গিপাড়া আসছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দ এদিন আসছেন। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে পুষ্পমাল্য অর্পন, ফাতহা পাঠ ও বিশেষ মোনাজাত করে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন।
এদিন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সড়কপথে টুঙ্গিপাড়া আসবেন। তারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় আওয়ামী লীগের এক সভায় মিলিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স এলাকা ধোঁয়া- মোছাসহ নানা ধরনের ফুল দিয়ে সাজানো গোছানো হয়েছে। গোপালগঞ্জের প্রবেশ দ্বার মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত অসংখ্য গেট বানানো হয়েছে। বিভিন্ন স্থানে ব্যানার-ফেষ্টুন টানানো হয়েছে। জেলার সর্বত্র নেতা-কর্মীদের মধ্যে একটা সাজ সাজ রব বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ এসএম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে পাঠানো এক বার্তায় জানানো হয়, এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১০টা ৪০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরন করবেন।
সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পন, সশস্ত্র বাহিনী কর্তৃক অনার গার্ড প্রদান ও মোনাজাতে অংশ গ্রহন করবেন।
বেলা ২ টা ২০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।
পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলার সর্বত্র তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানান তিনি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code