বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

মধুখালী (ফরিদপুর):
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪ টায় বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মির্জা জাকির হোসেনের সভাপতিত্বে¡ এবং মোহাম্মাদ মিজানুর রহমান সরদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ মধুখালী শাখার সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.রেজাউল, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া,মধুখালী উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ হোসেন মোল্যা, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান মোল্যা, সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক দেব প্রসাদ রায় , বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি পংকজ কুমার সরকার সুরাজ, নওপাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ-সেবক মোঃ আবুল কালাম, শিক্ষক শেখ আঃ করিমসহ প্রমুখ।
উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক মোঃ আরিফুজ্জামান (মন্নু), মধুখালী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্যাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন।
আলোচনা পরবর্তী দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। দোয়ার মাহ্ফিল পরিচালনা করেন বাগাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ জাহিদ বিন আজিজ।
প্রধান অতিথি ফিতা কেটে স্কুল উদ্বোধন করেন। নারীদের সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষে ৬ষ্ঠ হইতে ৮ম শ্রেনী পর্যন্ত প্রাথমিক পর্যায় চালু হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code