ডিজিটাল উদ্ভাবন হবে উন্নয়নের মূল শক্তি: মোস্তাফা জব্বার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল উদ্ভাবন হবে আগামী দিনের উন্নয়নের মূল শক্তি। তিনি বলেন, ‘ডিজিটাল প্রযুক্তিকে উন্নয়নের হাতিয়ার হিসেবে কাজে লাগাতে আমরা হোম নেটওয়ার্ককে উৎসাহিত করতে উদ‌্যোগ নিয়েছি। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ঢাকায় সচিবালয়ে তার দফতরে ‘নকিয়া ফাইভ-জি ক‌্যাপাবিলিটি অ্যান্ড টেকনিক‌্যাল কোলাবরেশন’ বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। বৈঠকে নকিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল জ্যাগার দুই সদস‌্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অপর সদস‌্য হলেন— নকিয়া বাংলাদেশের কান্ট্রি প্রধান মো. আরিফুল ইসলাম। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ করে টেলিযোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়ন সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code