ডিমলায় ২ হাজার পরিবারের মাঝে ত্রান বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডিমলা (নীলফামারী) ঃ
দেশব্যাপি করোনা ভাইরাসের কারনে নীলফামারীর ডিমলা উপজেলার অসহায় দুস্থ্য খাদ্য সঙ্কটে পড়া উপজেলার ১০টি ইউনিয়নের ২ হাজার পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের তহবিলে কর্মচারী কর্মকর্তা সমাজ সেবক ও বিভিন্ন সংগঠনের জমাকৃত সাহায্য তহবিল হতে ত্রান বিতরন করা হয়েছে।
বুধবার বিকেলে ডিমলা সদরের সরকারী আরবিআর উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার কর্মহীন হয়ে পড়া ভিক্ষুক, ভ্যান রিক্রা চালক, হোটেল শ্রমিক, অটো শ্রমিক ,দিনমজুর দুস্থ্য ও অসহায় ২ হাজার পরিবারের মাঝে উপজেলা প্রশাসন(ইউএনও)র পক্ষ হতে সাহায্য তহবিলের অর্থায়নে প্রত্যেক পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ২ কেজি আলু ও ১ কেজি করে ডাল বিতরন করেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান মানিক, ডিমলা থানার ওসি (তদন্ত) সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়,ডিমলা সদও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code