ডিষ্ট্রিক্ট লীডার পদপ্রার্থী শাহ নেওয়াজ-এর ইফতার ও দোয়া মাহফিল

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

নির্বাচনী আমেজ আর বিশাল আয়োজনে অনুষ্ঠিত হলো বিশিষ্ট ব্যবসায়ী, জেবিবিএ’র সাবেক সভাপতি, নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪-এ থেকে ডেমোক্র্যাট দলীয় ডিষ্ট্রিক্ট লীডার পদপ্রার্থী শাহ নেওয়াজ-এর ইফতার ও দোয়া মাহফিল। গত ২৫ এপ্রিল সোমবার সন্ধ্যায় জ্যামাইকার তাজমহল পার্টি হলে আয়োজিত এই মাহফিলে বাংলাদেশী মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের ষ্টেটের জনপ্রতিনিধি, মূলধারার রাজনীতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ দুই শতাধিক প্রবাসী বাংলাদেশী যোগ দেন। খবর ইউএনএ’র।

Manual4 Ad Code

মাহফিলে আহত অতিথিদের আয়োজক শাহ নেওয়াজ ও তার স্ত্রী সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ স্বাগত জানান। অনুষ্ঠানে ইউএস কংগ্রেসম্যান ও নিউইয়র্কের আগামী নির্বাচনে গভর্ণর পদপ্রার্থী টম সুজি ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বীওম্যান জেনিফার রাজকুমার, সাবেক ষ্টেট সিনেটর হাইরাম মানসেরাত, মূলধারার রাজনীতিক মোহম্মদ রশীদ, কমিউনিটি নেতা নাসির আলী খান পল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা রমজান ও ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা এবং আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে ডিষ্ট্রিক্ট লীডার পদে শাহ নেওয়াজকে ভোট দেয়ার আহ্বান জানান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code