নিউইয়র্কে রিয়ার এডমিরাল মাহবুব আলি খানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালন

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual2 Ad Code

নিউইয়র্কে বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলি খানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। গত ৬ আগস্ট ব্রঙ্কসের আল আকসা পার্টি সেন্টারে রিয়ার এডমিরাল মাহবুব আলি খান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট নানা আয়োজনে দিবসটি পালন করে। এ উপলক্ষে সংগঠনটি স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

Manual3 Ad Code

রিয়ার এডমিরাল মাহবুব আলি খান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র’র সভাপতি ইমান খান ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আলমগীরের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য মোশাররফ হোসেন সবুজ, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির’র সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদ, বিএনপি নেতা তোফায়েল চৌধুরী লিটন প্রমুখ।

Manual8 Ad Code

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code