নিউইয়র্কে নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটি’র নির্বাচন ১৬ অক্টোবর

লেখক:
প্রকাশ: ১০ years ago

Manual4 Ad Code

image012-7
নিউইয়র্ক: নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটি ইউএসএ ইনকের নির্বাচন আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ব্রঙ্কসের নান সেক রেস্টুরেন্টে গত সোমবার অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব কেরামত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হুসেনের পরিচালনায় এ সভায় ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠনসহ নির্বাচনী তফসিলও ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের সদস্যরা হলেন, এডভোকেট কায়্যূম চৌধুরী, মোবাশ্বির হুসেন চৌধুরী, কাজী সাব্বির আহমেদ, দেওয়ান বজলু ও আবু সাঈদ কুটি চৌধুরী।
সভায় ভোটার রেজিস্ট্রেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয় আগামী ১১ সেপ্টেম্বর। ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটি ইউএসএ’র ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচন ১৬ অক্টোবর। নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার তারিখ ১৮ সেপ্টেম্বর। মনোনয়ন পত্র ফি নির্ধারণ করা হয়, সভাপতি ১০০০ ডলার, সহ সভাপতি ৫০০ ডলার, সাধারণ সম্পাদক ৮০০ ডলার, কোষাধ্যক্ষ ৫০০ ডলার এবং কার্যকরী সদস্য ১৫০ ডলার।
সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটির নির্বাচন কমিশনার এডভোকেট কায়্যূম চৌধুরী, মোবাশ্বির হুসেন চৌধুরী ও কাজী সাব্বির আহমেদ, সহ-সভাপতি আ: হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মো. জয়নাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল বাছির খান, কোষাধ্যক্ষ ইমরান আলী, দপ্তর সম্পাদক শাহ গোলাম রাহিম শ্যামল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য লুকুদ আলী, আজমান আলী, মোহাম্মদ আলী, এম হুসেন সাজু, ফোরাস আলী, মিজানুর রহমান লিটন, মর্তোজা হোসেন, শিমুল হাসান প্রমুখ।
সভায় উপস্থিত নির্বাচন কমিশনের সদস্যরা নিষ্ঠার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় নির্বাচন কমিশন যেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে এ জন্য সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটির সদস্য, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code