ডেনমার্কে ডাইনোসর যুগের বমির জীবাশ্ম আবিষ্কার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

লন্ডন অফিস:

Manual4 Ad Code

ডেনমার্কে ৬৬ মিলিয়ন বছর আগের ডাইনোসর যুগের বমির জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার দেশটির মিউজিয়াম অব ইস্ট জিল্যান্ড এই দাবি করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

স্থানীয় একজন অপেশাদার জীবাশ্ম সন্ধানী কোপেনহেগেনের দক্ষিণে ইউনেস্কোর তালিকাভুক্ত স্টিভন্সের ক্লিফ থেকে এই অদ্ভুত জীবাশ্মের খোঁজ পান।

Manual7 Ad Code

পিটার বেনিক নামের ওই ব্যক্তি হেঁটে যাওয়ার সময় চকের ভেতর কিছু অস্বাভাবিক খণ্ড খুঁজে পান, যা পরবর্তীতে সি লিলির অংশ বলে চিহ্নিত হয়। তিনি এগুলো পরীক্ষা করার জন্য জাদুঘরে নিয়ে গেলে জানা যায়, জীবাশ্মটি ক্রিটেশাস যুগের শেষ দিকের, প্রায় ৬৬ মিলিয়ন বছর আগের।

বিশেষজ্ঞদের মতে, জীবাশ্মটি অন্তত দুটি ভিন্ন প্রজাতির সি লিলির অংশ নিয়ে গঠিত, যা সম্ভবত একটি মাছ খেয়েছিল এবং পরে হজম না হওয়া অংশগুলো উগরে দিয়েছিল।

জাদুঘরটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের আবিষ্কার অতীতের বাস্তুতন্ত্র পুনর্গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি কোন প্রাণী কী খেয়েছিল সে সম্পর্কে মূল্যবান তথ্য দেয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code