‘ডেমোক্র্যাটদের মনোভাব সংকীর্ণ, ঘাটতি আছে সাহসিকতার’

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট :  ডেমোক্র্যাটদের সংকীর্ণ মনোভাব আর সাহসিকতার ঘাটতির কারণেই, ডনাল্ড ট্রাম্প স্বেচ্ছাচারিতার সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন সেনেটর অ্যাডাম শিফ। ডেমোক্র্যাটিক সেনেটর কোরি বুকার গত সপ্তাহে সেনেটে টানা ২৫ ঘন্টা ধরে ট্রাম্প প্রশাসনের ম্যারাথন সমালোচনা করেছেন। সেনেটে তার রেকর্ড ভাঙা বক্তব্যের এক পর্যায়ে বুকার বলেন, ডেমোক্র্যাটিক পার্টি কিছু বড় ভুল করেছে। ডনাল্ড ট্রাম্পকে উত্থানের সুযোগ করে দিয়েছে তারা। সেনেটর অ্যাডাম শিফ মাথা পেতে নিলেন বুকারের এই অভিযোগ। এনবিসি নিউযকে রবিবার শিফ বলেন, ডেমোক্র্যাটদের মনোভাব সংকীর্ন এবং তাদের সাহসিকতার ঘাটতি আছে। তিনি মন্তব্য করেন, ট্রাম্প প্রশাসন সাহস এবং দৃঢ়তা দিয়ে জনগনের মন জয় করেছিল, তবে এখন তারাই দেশের খেটে খাওয়া মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।

Manual4 Ad Code

ডেমোক্র্যাটদের সাহসী আর কার্যকর প্রতিরোধের পরিকল্পনা দিয়ে জনগণের কাছে যেতে হবে বলে মত দেন শিফ। শিফ মন্তব্য করেন, উইসকনসিনের সুপ্রিম কোর্ট নির্বাচনে ডেমোক্র্যাট-সমর্থিত বিচারকের জয় প্রমান করেছে যে দিনবদলের সময় আসছে। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দেশজুড়ে ইতোমধ্যেই গণবিক্ষোভ শুরু হয়েছে, ডেমোক্র্যাটরা আবার জেগে উঠেছে। শিফ বলেন, ওয়াশিংটনে ডেমোক্র্যাটদের চোখ খুলে দিয়েছে বুকার।

Manual5 Ad Code

এদিকে, এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনেটর কোরি বুকার বলেছেন, দেশের মানুষ চাকুরি হারিয়েছে, হারিয়েছে সোস্যাল সিকিউরিটি বেনেফিটস বা স্বাস্থ্যসেবা, অনেকে দেশ থেকে বিতাড়িত হয়েছে। দেশজুড়ে চলমান বিক্ষোভে অংশ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে লড়াই করবেন বলে জানান বুকার । দেশের অর্থনীতির ওপর ট্রাম্প প্রশাসনের শুল্কযুদ্ধের প্রভাব নিয়ে আলোচনায়, ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস কুনস ফক্স নিউযকে বলেন, নিত্যপন্যের দাম থেকে শুরু করে আবাসনের খরচ, জীবনযাপনের সমস্ত ক্ষেত্রে সাধারণ জনগনের খরচ বাড়বে। তিনি দাবি করেন, নির্দিষ্ট কিছু ইন্ডাষ্ট্রিতে নয়, প্রায় প্রতিটি খাতেই বড় ধরণের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখোমুখি হবে আমেরিকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code