ডেল্টার তুলনায় কম শক্তিশালী ওমিক্রন: মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এই ধরনটি ডেল্টার তুলনায় বেশি শক্তিশালী নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান মেডিক্যাল উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

Manual2 Ad Code

ডেল্টার তুলনায় ওমিক্রন কম শক্তিশালী হলেও ফাউচি সতর্ক করে বলেছেন, ওমিক্রনের তীব্রতা বুঝতে আরও কয়েক সপ্তাহ প্রয়োজন।

Manual6 Ad Code

বার্তা সংস্থা এএফপির সঙ্গে সাক্ষাৎকারে ওমিক্রনের তথ্যকে তিন ভাগে বিভক্ত করেছেন ফাউচি।  সংক্রমণের ক্ষমতা, পুনঃসংক্রমণের ক্ষমতা ও অসুস্থতার তীব্রতার বিষয়টি ব্যাখ্যা করেছেন তিনি।

Manual2 Ad Code

সাক্ষাৎকারে ফাউচি বলেন, প্রাথমিক ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে, নতুন ধরনটি স্পষ্টভাবে দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম। এটি ডেলটার চেয়েও বেশি দ্রুত ছড়িয়ে পরে।।

ওমিক্রন কেমন গুরুতর—এই প্রশ্নের জবাবে এই মার্কিন বিশেষজ্ঞ বলেন, এটি অবশ্যই ডেলটার চেয়ে বেশি গুরুতর নয়। প্রাপ্ত কিছু তথ্য থেকে বোঝা যাচ্ছে, ওমিক্রন কম গুরুতর হতে পারে। কারণ আপনি যখন দক্ষিণ আফ্রিকায় কিছু গোষ্ঠীর দিকে তাকান, তখন সংক্রমণের সংখ্যা এবং হাসপাতালে ভর্তির সংখ্যার মধ্যে অনুপাত ডেলটার তুলনায় অনেক কম বলে মনে হয়।

তবে এই তথ্য অতিরিক্ত ব্যাখ্যা না করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্টের এই উপদেষ্টা। তিনি বলেন, যে জনসংখ্যাকে অনুসরণ করা হচ্ছে তারা তরুণ এবং তাদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা কম। গুরুতর কতটুকু তা বুঝতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code