ড্রেন নির্মাণকাজের জন্য সিলেটে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না শনিবার

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: ড্রেন নির্মাণকাজের জন্য সিলেট শহর ও আশপাশের এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আগামীকাল শনিবার। গতকাল বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত সিলেট শহর ও আশপাশের এলাকায় (দক্ষিণ সুরমা ও ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

সিলেট সিটি করপোরেশনের দরগাগেট এলাকায় চলমান ড্রেন নির্মাণকাজের স্বার্থে উল্লেখিত সময়সূচির হ্রাস/বৃদ্ধি হতে পারে বলেও জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code