মৌলভীবাজারে ব্যবসায়ী রুবেল হত্যা: মূল আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডের হার্ডওয়্যার ও স্টেশনারি ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান ওরফে রুবেল (৫৫) হত্যাকাণ্ডের মূল আসামি জুহেল মিয়া (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত ছুরি ও অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

রোববার (১৭ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন।

পুলিশ জানায়, গত ৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার শহরের “এফ রহমান ট্রেডিং” দোকানে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ব্যবসায়ী রুবেলকে হত্যা করা হয়। পরে নিহতের পরিবার মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নোবেল চাকমা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, সদর থানার ওসি গাজী মাহবুবুর রহমান, তদন্ত কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন এবং জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক টিম গঠন করা হয়।

তদন্তে পুলিশ প্রত্যক্ষদর্শী, স্থানীয় ব্যবসায়ী, নিহতের পরিবারের সদস্য এবং একটি অটোরিকশা চালকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। পাশাপাশি ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করে হত্যাকারীর ছবি শনাক্ত করা হয়। পরে শ্রীমঙ্গলের লইয়ারকুল গ্রামের জুহেল মিয়াকে তার হাতে থাকা ব্যান্ডেজ দেখে শনাক্ত করা সম্ভব হয়।

Manual7 Ad Code

গ্রেপ্তারের পর জুহেল মিয়া পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করে। পুলিশ জানায়, সে আগে একটি মিষ্টির দোকানে কাজ করতো। বর্তমানে বেকার ও হতাশাগ্রস্ত অবস্থায় আর্থিক সমস্যার কারণে ছিনতাইয়ের পরিকল্পনা করে।

Manual4 Ad Code

৬ আগস্ট ছিনতাইয়ের উদ্দেশ্যে মৌলভীবাজার শহরে এলে সুযোগ না পেয়ে ফিরে যায়। পরদিন ৭ আগস্ট আবার শহরে এসে প্রথমে “দি নিউ আরপি হার্ডওয়্যার” দোকানে কিছু জিনিসপত্র কিনে। পরে পাশের “এফ রহমান ট্রেডিং” এ রুবেলকে একা পেয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায়। দোকানের ক্যাশ থেকে নগদ ১১০০ টাকা নেওয়ার পর ধারালো ছুরি দিয়ে রুবেলকে হত্যা করে পালিয়ে যায়।

পুলিশ আসামির কাছ থেকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত বেশ কিছু আলামত উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে হত্যার সময় ব্যবহৃত মাস্ক, জুতা ও ছুরি। এছাড়া রিকশাচালককে ভাড়া দিতে দেওয়া রক্তমাখা ২০ টাকার নোট, “দি নিউ আরপি হার্ডওয়্যার” থেকে কেনা দুটি এলবো, একটি সাসপেনশন গ্লু এবং দোকানের ক্যাশ কাউন্টারের একটি রক্তমাখা ফাইলও জব্দ করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, সদর থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আলামত উদ্ধার
  • মৌলভীবাজারে ব্যবসায়ী রুবেল হত্যা: মূল আসামি গ্রেপ্তার
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code