সিরিয়ার ৯০ শতাংশ তেল মার্কিন সেনাদের দখলে!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ  সিরিয়ার তেল ক্ষেত্রের প্রায় ৯০ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের দখলে। এ তথ্য জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী বাসম তোমা। আজ শনিবার (২০ মার্চ) স্থানীয় আরম নিউজ নেটওয়ার্কের প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

Manual6 Ad Code

 

সিরিয়ার তেলমন্ত্রী বলেন, দেশটির প্রায় ৯০ শতাংশ তেল এখন মার্কিন সেনাদের দখলে। তারাই এগুলোর নিয়ন্ত্রণ করছে।

Manual6 Ad Code

 

যুক্তরাষ্ট্র এবং তার অনুসারীরা জলদস্যুদের মতো আচরণ করছে। এক্ষেত্রে তারা সিরিয়ার তেল সম্পদ ও সরবরাহকে লক্ষ্য করেছে, জোর দিয়ে বলেন তিনি।

Manual1 Ad Code

 

বাসম তোমা বলেন, সিরিয়ার সমুদ্রসীমায় তেল ক্ষেত্রের জন্য ভালো ভবিষ্যত রয়েছে। যা শান্তি এবং স্থিতিশীল যৌক্তিক পরিস্থিতিতে আমাদের দরকার।

 

Manual6 Ad Code

সিরিয়ার তেল ক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ ৯২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সম্পদ ও সরবরাহ শোষণের দিক দিয়ে যা এর আগে কখনো ঘটেছিল বলে মনে হয় না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code