ড্রোন বিক্রি নিষিদ্ধ করলো ইইউ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: বেলারুশে ড্রোন বিক্রি নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ মঙ্গলবার অফিসিয়ালি এই নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সঙ্গে বেলারুশের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের উপস্থাপককে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ও বিরোধীদের ওপর মিনস্কের দমন-পীড়নের ঘটনায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বেলারুশের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনে আক্রমণ শুরুর আগে রুশ বাহিনীকে বেলারুশের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়েছেন তিনি।

Manual8 Ad Code

২০২০ সাল থেকে বিরোধীদের দমন ও ইউক্রেন যুদ্ধের ঘটনায় মিনস্কের ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ। ইতোমধ্যে রয়েছে বেলারুশের নেতা ও তার পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞার তালিকায় রাখা রয়েছে।

সবশেষ এই পদক্ষেপের নিশানা হলেন বেলারুশের সরকারপন্থি ৩৮ জন ব্যক্তি ও রাষ্ট্রীয় তিনটি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম, প্রসিকিউটর ও কারা কর্মকর্তা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code