ফ্রান্সে পাবলিক প্লেসে মাস্ক না পরলে ১৩ হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ফ্রান্সে গণপরিবহনসহ পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এ নিয়ম না মানলে ১৩৫ ইউরো জরিমানা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার ১১৭ টাকা। করোনার দ্বিতীয় ধাপের প্রাদুর্ভাব মোকাবিলায় গত সপ্তাহেই মাস্ক বাধ্যতামূলক করার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জিয়ান ক্যাসটেক্স। সোমবার থেকে জরিমানার এ নিয়ম কার্যকর হচ্ছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর হিসাব অনুযায়ী, ফ্রান্সে এখন পর্যন্ত এক লাখ ৭৪ হাজার ৬৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩০ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে। করোনার ধকল কাটিয়ে সুস্থ হয়ে উঠেছে ৭৯ হাজার ২৩৩ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code