ঢাকার বাতাস আজও ‘খুবই অস্বাস্থ্যকর

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual5 Ad Code

ঢাকার বাতাস আজও খুবই অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় এক ধাপ নিচে নেমেছে। তবে কুয়াশার সঙ্গে বাতাসের যে দূষণ রয়েছে, তা সুস্থ মানুষের জন্যও অনেক ক্ষতিকর। আজ সকালে ঢাকার বায়ুমান রেকর্ড করা হয়েছে ২০৫, আর তালিকায় অবস্থান তিনে।

বায়ুদূষণের তালিকায় সবার ওপরের শহর ভারতের দিল্লি। কোনো শহরের বায়ুমান ৩০০ হলেই সেখানকার বাতাস দুর্যোগপূর্ণ ধরা হয়। সেখানে আজ দিল্লির বায়ুমানও ৩০০।

বায়ুদূষণের দিক থেকে বরাবরই শীর্ষ শহরের তালিকায় থাকা পাকিস্তানের লাহোরের অবস্থান আজ দুইয়ে। এ ছাড়া শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে ঘানার আক্রা এবং পাকিস্তানের করাচি।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার হিসাবে শহরগুলোর বাতাসের এ অবস্থা ছিল। বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে তাকে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়।

আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
বায়ুদূষণ সোরিয়াসিসসহ চর্মরোগের জন্য হতে পারে মারাত্মক: গবেষণাবায়ুদূষণ সোরিয়াসিসসহ চর্মরোগের জন্য হতে পারে মারাত্মক: গবেষণা

সে হিসেবে দূষণের মাত্রার দিক থেকে ঢাকার বাতাস গত দুই দিনের মতো আজও খুব অস্বাস্থ্যকর।

কিছুটা দূষণ বাড়লেই এটি দুর্যোগপূর্ণ অবস্থায় পৌঁছে যাবে।
হঠাৎ ভয়াবহ বায়ুদূষণ কুয়েতে, ঢাকার বাতাসে খানিকটা উন্নতিহঠাৎ ভয়াবহ বায়ুদূষণ কুয়েতে, ঢাকার বাতাসে খানিকটা উন্নতি

Manual6 Ad Code

দূষণের তালিকায় দুইয়ে থাকা লাহোরের বায়ুমান পরিমাপ করা হয়েছে ২৬৬। চতুর্থ অবস্থানে থাকা আক্রার বায়ুমান ২০৩ আর পাঁচে থাকা করাচির বায়ুমান ১৯৪।

Manual7 Ad Code

বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণের শীর্ষে ঢাকা, দ্বিতীয় দিল্লি, এরপরই লাহোরবিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণের শীর্ষে ঢাকা, দ্বিতীয় দিল্লি, এরপরই লাহোর

বায়ুমানের দিক থেকে দূষিত শহরের তালিকায় ছয় থেকে দশে থাকা শহরগুলো হলো, আফগানিস্তানের কাবুল, ইরাকের বাগদাদ, ভিয়েতনামের হ্যানয়, ভারতের মুম্বাই এবং ইরানের তেহরান।

Manual5 Ad Code

বায়ুদূষণজনিত স্বাস্থ্যসমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়র্।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code