ঢাকার সঙ্গে মার্চ থেকেই আলোচনা চলছে ওয়াশিংটনের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফোরামে বাংলাদেশকে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনাও হয়েছে। বাংলাদেশকে এ নিয়ে এর আগে তথ্যও দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস একথা বলেন।তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে এটি নিয়ে আগে আলাপ করেছি এবং বিভিন্ন সময়ে তথ্য দিয়েছি।’গত মার্চে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রথমে এর কাঠামো নিয়ে আলোচনা শুরু হয়। তখন দুই দেশের মধ্যে যে সংলাপ হয়েছে সেখানে আলাদাভাবে এ বিষয়ে তথ্য দেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, ‘আমার মতে বিষয়টি বিবেচনা করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এখানে যে চারটি ইস্যু রয়েছে তার সবগুলো বাংলাদেশের ভবিষ্যতের জন্য জরুরি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code