নিকারাগুয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১০ মাস আগে

Manual8 Ad Code

আমেরিকা অফিস: নিকারাগুয়ার অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহযোগিতা করার অভিযোগে দেশটির সরকারের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্য আমেরিকার দেশটির সরকারি-বেসরকারি পরিবহন কোম্পানি, ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেটরদেরও আনা হয়েছে এ নিষেধাজ্ঞার আওতায়। আমেরিকা অঞ্চলের দেশ হওয়ায় এতদিন নিকারাগুয়া যুক্তরাষ্ট্রের অস্থায়ী সুরক্ষামূলক মর্যাদা ভোগ করত। ভিসা নিষেধাজ্ঞা জারির পাশাপাশি সেই মর্যাদাও বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

Manual4 Ad Code

সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের তদন্তে দেখা গেছে যে নিকারাগুয়ার অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাচারে যেসব ব্যক্তি ও সংস্থা সহযোগিতা করছে, তাদের বেশিরভাগই নিকারাগুয়ায় ক্ষমতাসীন স্বৈরতান্ত্রিক শাসকগোষ্ঠীর প্রতি অনুগত এবং তাদের অনুমোদনপ্রাপ্ত।যে কোনো দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য অবৈধ অভিবাসন একটি হুমকি। যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং নথিবিহীন অভিবাসীদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করছে। সেই অভিযানের অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code