বিএনপি মারাত্মক বিপর্যয়ে পড়বে: কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  বিএনপি ষড়যন্ত্রের পথ পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন না করলে তাদের মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual6 Ad Code

সোমবার (২৩ মে) ওবায়দুল কাদের এক বিবৃতিতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘চিরাচরিত মিথ্যাচার ও দূরভিসন্ধিমূলক’ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে জাতিকে জ্ঞান দিচ্ছেন। অথচ প্রতিদিন গণমাধ্যমে বিএনপি নেতাদের মিথ্যাচারের বিস্তারিত সংবাদ পরিবেশিত হচ্ছে। এমনকি টেলিভিশনে তাদের বিভিন্ন কর্মসূচি সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে। বিএনপি নেতাদের মনগড়া ও নির্জলা মিথ্যাচার কোনোরকম সম্পাদনা ছাড়াই গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। টকশোসহ বিভিন্ন প্রোগ্রামে বিএনপি নেতাদের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচার প্রতিদিন সম্প্রারিত হচ্ছে। তারপরও তারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে অবান্তর প্রশ্ন তুলছেন।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code