ঐক্যবদ্ধ হয়ে গুজব মোকাবিলা করতে হবে: লন্ডনে  চৌধুরী নাদেল

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে। দেশ বিরোধীরা ইশ্বান্বিত হয়ে একের পর এক অপপ্রচার চালাচ্ছে। আমাদের অর্থনৈতিক পলিসি বহুমুখী। দেশে কোনো কিছুর সংকট নেই। বিশেষ করে স্বাধীনতা বিরোধীরা এই অপপ্রচারে লিপ্ত বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

Manual5 Ad Code

শনিবার (৩০ জুলাই ২০২২) বিকেলে পূর্ব লন্ডনের একটি সেন্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধাণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায়  শফিউল আলম চৌধুরী বলেন, দেশ বিরোধীরা দেশের মঙ্গল চায় না। এই গোষ্ঠী ব্যর্থ হয়ে নতুন করে একের পর এক গুজব ছড়াচ্ছে।

Manual1 Ad Code

এ সভায় বক্তব্য দেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ, আলী, যুগ্মসম্পাদক মারুফ চৌধুরী,  সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, আনসারুল হক, আলতাফুর রহমান মোজাহিদ, খসরুজ্জামান খসরু, জামাল খান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code