ঢাকায় খুলল তিন ইউটার্ন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: যানজট নিরসনে তেজগাঁও বিজি প্রেসের সামনে, নাবিস্কো বা কোহিনুর কেমিক্যাল মোড় এবং বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় তিনটি ইউটার্ন চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।আজ ওই তিনটি ইউটার্ন খুলে দেয় সংস্থাটি। তেজগাঁও সাতরাস্তা হতে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১০টি ইউটার্ন নির্মাণ করছে ডিএনসিসি। এর মধ্যে ওই তিনটির নির্মাণ কাজ শেষ হওয়ায় যান চলাচলের জন্য তা খুলে দেয়া হয়। এর আগে আরও তিনটি ইউটার্ন খুলে দিয়েছিল ডিএনসিসি। সেগুলো হলো- কাওলা ফ্লাইং একাডেমি, উত্তরা র্যাব-১ কার্যালয়ের সামনে এবং উত্তরা জসিম উদ্দিন মোড়। বাকি চারটি ইউটার্নের নির্মাণ কাজ চলমান রয়েছে। সেগুলো হলো- মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচে, বনানী-কাকলী রেলস্টেশন এবং বনানী ফ্লাইওভারের নিচে। প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ৩১ কোটি ৮০ লক্ষ ৯৭ হাজার টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code