ঢাকায় জোরদার কর্মসূচির প্রস্তাব বিএনপির ১০ বিভাগীয় নেতাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ঢাকাভিত্তিক কর্মসূচিতে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির নেতারা। ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত সভায় দলের ১০ সাংগঠনিক বিভাগের নেতারা দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন, আন্দোলনে সফলতা পেতে হলে রাজধানীকেন্দ্রিক কর্মসূচি দিতে হবে। ঢাকার প্রতি জোর দিতে হবে। বৈঠকে অংশ নেওয়া ১০ বিভাগের নেতাদের সঙ্গে আলাপকালে এ বিষয়টি উঠে আসে।

Manual3 Ad Code

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত গুলশানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিএনপির ১০ বিভাগীয় পর্যায়ের নেতাদের মতবিনিময় হয়। এই মতবিনিময়ে সবগুলো বিভাগের জেলার নেতারা অংশগ্রহণ করেন। মতামত দেন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাও অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code