ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার

রাজধানীর সরকারি সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ এর ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

Manual7 Ad Code

শনিবার (২৩ আগস্ট) ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা।

পরীক্ষা শুরুর আগেই তিতুমীর কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের ভিড় বাড়তে থাকে। শিক্ষার্থীদের সহযোগিতা নিশ্চিত করতে পরিষদের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ উদ্যোগ।

পরীক্ষার্থীদের জন্য ছিল- আবাসনের ব্যবস্থা, দিকনির্দেশনা প্রদান, বিশুদ্ধ পানি ও কলম-স্কেল বিতরণ, পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা

পরিষদের সভাপতি মো: নাজমুল হক বলেন- আমাদের জেলার অনেক শিক্ষার্থী ঢাকার পরিবেশের সঙ্গে অপরিচিত। কোথায় থাকবে, কীভাবে কেন্দ্রে পৌঁছাবে- এসব নিয়ে তারা চিন্তিত থাকে। আমরা পাশে থেকে চেষ্টা করছি যাতে তারা কোনো সমস্যায় না পড়ে। একজন শিক্ষার্থী যদি নিশ্চিন্ত মনে পরীক্ষা দিতে পারে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

পরিষদের সাধারণ সম্পাদক রায়হান মিয়া বলেন-ছাত্রকল্যাণ পরিষদের লক্ষ্যই হচ্ছে জেলার শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করা। ভর্তি পরীক্ষার সময় পাশে দাঁড়িয়ে আমরা প্রমাণ করতে চাই, কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ সবসময় শিক্ষার্থীদের শক্তি হয়ে আছে।

অন্যদিকে পরিষদের সহ-সভাপতি আরমান উদ্দিন বলেন- শিক্ষার্থীরা শুধু কিশোরগঞ্জ জেলার নয়, পুরো জাতির সম্ভাবনা। তাদের স্বপ্ন পূরণের পথে সহায়ক হতে পারাটাই আমাদের বড় সাফল্য।

Manual3 Ad Code

পরীক্ষার্থীরাও সংগঠনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সহযোগিতা পেয়ে তারা অনেকটাই স্বস্তি অনুভব করেছেন।

“হেল্প ডেক্স” কার্যক্রমে সহযোগিতা করেন- ইশতিয়াক আহমেদ, সাদমান ফাহাদ, রায়হান রাজু, জান্নাতুল ফেরদৌস, রিফাত ফারাবী, আব্দুল্লাহ আল-মামুন ও রিফা।

Manual8 Ad Code

উল্লেখ্য, “উজান ভাটির মিলিত ধারা, হাওর নদী, মাছে ভরা” স্লোগানকে সামনে রেখে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code