ঢাকায় মুক্তি পাচ্ছে ‘নোনা জলের কাব্য’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

বিনোদন ডেস্কঃ

Manual4 Ad Code

গত এক বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সাড়া জাগানো ছবি ‘নোনা জলের কাব্য’ আগামী ২৬ নভেম্বর ঢাকায় মুক্তি পাচ্ছে। বাংলাদেশে এ ছবির পরিবেশক স্টার সিনেপ্লেক্স। ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া এবং তাসনোভা তামান্না।

Manual2 Ad Code

লন্ডন, বুসান, গুটেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটেল, সিঙ্গাপুরসহ  বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে  ‘নোনা জলের কাব্য ’ ছবিটি। তবে সবচেয়ে বড় খবর চলচ্চিত্র উৎসবের গণ্ডি পেরিয়ে  এবার প্রদর্শিত হয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ ২৬-এ। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এ আসরে নভেম্বরের ৮ তারিখে আইম্যাক্স থিয়েটারে দেখানো হয়েছে বাংলাদেশের এ চলচ্চিত্র। এ সম্মেলনে পৃথিবীর প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশগ্রহণ করেছেন।

Manual1 Ad Code

দেশের সমুদ্র উপকূলবর্তী প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই এবং তাদের সামাজিক রীতিনীতি ও সংস্কার এই চলচ্চিত্রের মূল বিষয়। সমাজ, সংস্কৃতির উন্নয়ন এবং পরিবেশের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন রোধে সচেতনতা বৃদ্ধিতে চলচ্চিত্র তথা বিনোদন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে- এই বিশ্বাস নিয়েই পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মাণ করেছেন ‘নোনা জলের কাব্য‘। তিনি বলেন, ছবিটি নির্মাণ করতে তিন বছর আগে আমি গিয়েছিলাম পটুয়াখালীর প্রত্যন্ত এক জেলেপাড়ায়। উপকূলবর্তী সেই গ্রামটির এখন আর কোনো অস্তিত্বনেই। মহামারীর কারণে প্রায় দেড় বছর আমার সেখানে যাওয়া হয়ে উঠেনি, কিন্তু এবার যখন পরিচিত সেই জায়গার খোঁজে, প্রিয় সেই মানুষগুলোর খোঁজে গেলাম, গিয়ে দেখি সেখানে কিছু গাছপালা ভেঙে পড়ে রয়েছে,  জোয়ারের পানি উঠবে উঠবে ভাব। জানতে পারলাম এ অঞ্চলে গত ২-৩ বছর যাবৎ সমুদ্রের পানির উচ্চতা খুব দ্রুতগতিতে বাড়ছে।

এতে অভিনয় প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, একটি চমৎকার আবহে আমরা এই সিনেমায় কাজ করেছি। আমি বিশ্বাস করি, সততার এবং নিষ্ঠার সহিত সঙ্গে কাজ করলে একটা সিনেমা মানসম্মত হয়। আমি সিনেমায় চেয়ারম্যানের ভূমিকায় অভিনয় করেছি। আমাদের সিনেমায় পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিল্পী এবং কলাকুশলী কাজ করেছেন। আমি আশাবাদী আমাদের দেশের চলচ্চিত্র আঙিনায় একটি নতুন মাত্রা যোগ করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code