ঢাকা ও রংপুরে ফাইভ-জি পরীক্ষায় সফল রবি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: ঢাকা ও রংপুরে ফাইভ-জি পরীক্ষায় সফল হলো রবি। ঢাকার রবি কর্পোরেট অফিস ও রংপুরের কাস্টমার ওয়াক-ইন-সেন্টারে (ডাব্লিউআইসি) এই পরীক্ষা চালায় অপারেটরটি। এই ফাইভ-জি প্রযুক্তি পরীক্ষায় রবির প্রযুক্তিগত সহায়তা দিয়েছে হুয়াওয়ে। পরীক্ষায় এক জিবিপিএসের বেশি গতি দিয়ে রবি ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও, স্মার্টফোনের মাধ্যমে ক্লাউড গেমিং, অগমেন্টেড রিয়েলিটি ইন্টার‍্যাকশন, ৩৬০ প্যানোরেমিক লাইভ এবং খালি চোখে ফাইভ-জি প্রযুক্তির মাধ্যমে চালিত থ্রিডি অভিজ্ঞতা প্রদর্শন করে। গ্রাহকরা শিগগিরই ঢাকার করপোরেট অফিস ও ডাব্লিউআইসি ও রংপুর ডাব্লিউআইসিতে ফাইভ-জি প্রযুক্তির অভিজ্ঞতা নিতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code