ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ প্রবর্তন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়েছে। প্রতিবছর ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হবে। ২০২২ সাল থেকে এই পদক প্রদান শুরু হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি এই স্বর্ণপদক প্রদান করবে।

Manual6 Ad Code

রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির বোর্ড অব গভর্নসের প্রথম সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

Manual2 Ad Code

সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক ও বোর্ড অব গভর্নসের সদস্য সচিব অধ্যাপক ড. ফকরুল আলম, বোর্ড অব গভর্নসের সদস্য অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আবদুল বাছির, অধ্যাপক ড. সাদেকা হালিম এবং এ. আর. এম. মঞ্জুরুল আহসান বুলবুল উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

শুধুমাত্র বাংলাদেশের নাগরিকগণ ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’-এর জন্য মনোনীত হবেন। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য এই স্বর্ণপদক প্রদান করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code