ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রথম হলেন খুলনার প্রিয়ন্তী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটে থেকে প্রথম হয়েছেন খুলনার গভর্নমেন্ট এম এম সিটি কলেজের শিক্ষার্থী প্রিয়ন্তী মন্ডল। তিনি ১২০ নম্বরের মধ্যে পেয়েছেন ১০৫ দশমিক ২৫।

Manual8 Ad Code

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল ফল ঘোষণা করেন।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘যারা ভর্তিযোগ্য হয়েছে তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তাদের পরবর্তী সময় সুন্দর হোক।’ আগামী পয়লা জুলাইয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বলে জানান উপাচার্য।

Manual1 Ad Code

এই ইউনিটে ১ লাখ ২ হাজার জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ২৭৫ জন পাস করেছেন। ভর্তিযোগ্য শিক্ষার্থীর হার ১০ দশমিক ৭ শতাংশ।

Manual6 Ad Code

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে মোট আসন ২ হাজার ৯৩৪টি। এর মধ্যে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের জন্য আসনসংখ্যা ৯৪৪টি, মানবিক শাখা থেকে ১৭০৭টি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২৮৩টি আসন বরাদ্দ রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, ইউনিটের সমন্বয়কবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code