ঢাবির দুই প্রকৌশলীসহ চারজনকে বরখাস্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual8 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনায় বৈদ্যুতিক কাজ সংক্রান্ত এলবিএস ও সিটি পিটি ক্রয় ও সংস্থাপনে অনিয়ম এবং অফিস শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুইজন প্রকৌশলী ও একজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত  করা হয়েছে। এছাড়া, অননুমোদিতভাবে কর্মস্থলে উপস্থিত না থাকা, অসৌজন্যমূলক আচরণ এবং অফিস শৃঙ্খলা পরিপন্থী আচরণের প্রমাণ পাওয়ায় সংগীত বিভাগের একজন অস্থায়ী কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

সাময়িকভাবে বরখাস্তকৃত দুইজন প্রকৌশলী হলেন- প্রধান প্রকৌশলীর অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ জোন-১) মো. লুৎফর রহমান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) খালেদুর রহমান চৌধুরী। সাময়িকভাবে বরখাস্তকৃত একজন কর্মকর্তা হলেন প্রধান প্রকৌশলীর অফিসের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আবদুল হাই। সাময়িকভাবে বরখাস্তদের কেন স্থায়ীভাবে চাকুরি থেকে বরখাস্ত করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন)-কে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। স্থায়ীভাবে বরখাস্তকৃত কর্মকর্তা হচ্ছেন সংগীত বিভাগের ডেমোনেস্ট্রেটর (অস্থায়ী) জাকির হোসেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code